হরতালে সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:২৪

সরকারি নিষেধাজ্ঞা ভেঙেই বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে সরকার পতনের একদফা দাবিতে মিছিল করেন তারা।  এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ অন্যান্যরা। 

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোট প্রতিহতের ডাক দিয়েছে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো। নির্বাচন কমিশনের নির্দেশনায় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনি কাজে বাধা হতে পারে— এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম