ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল রিকুকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শনির আখড়ার একটি বাসা থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তাদের তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বিষয়টি জানান। এখন পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অবিলম্বে ইখতিয়ার কবির ও মোস্তফা কামাল রিকুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানিয়ে রিজভী বলেন, তাদের নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আওয়ামী সরকার এর দায় এড়াতে পারবে না।









