অবরোধ সফল করতে এবার কুমিল্লায় রিজভীর মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪১

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। গত ২৮ অক্টোবরের পর থেকে দ্বাদশ দফায় এই অবরোধ কর্মসূচি রবিবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় অবরোধ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়। এর আগের দফাগুলোতে অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেন। এর আগে গত ৬ ডিসেম্বর সকালে ঢাকার বাইরে রাজশাহীতে মিছিল করেছেন দলটির এই নেতা।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চান্দিনা গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় ১২ তম ডাকা দিনব্যাপী অবরোধ সমর্থনে এই বিক্ষোভ মিছিল করা হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুটে বিদেশে পাচার করেছে আওয়ামী লুটেরা সরকার। এখন সেই লুটের টাকা ডামি ভোটে ঢালছে তারা। আজকে দেশের অর্থনীতির কী করুণ পরিণতি!’ 

একতরফা ডামি নির্বাচনেও আওয়ামী লীগ নিজেরা-নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তারা নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড করছে। আর এসবের দোষ চাপানো হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনরত বিরোধী দলগুলোর ওপর। যা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।’

রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতই টালবাহানা করুক কোনও লাভ হবে না। তাদের ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে। শুধু বাংলাদেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। বিএনপির চলমান অসহযোগ আন্দোলনে জনগণ সাড়া দিয়ে বলছেন— আওয়ামী লীগ আর না, ডামি নির্বাচনে ভোট দেবো না।’ 

এসময় রিজভী দেশের জনগণ, ভোটার ও সচেতন নাগরিকদের কাছে ভোট বর্জন ও এবং ভোট বর্জনে অন্যকে উৎসাহিত করার উদাত্ত আহ্বান জানান।

এর আগে গত ১২ ডিসেম্বর সকাল থেকে ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচির পর বিএনপি আর কোনও অবরোধ দেয়নি। তবে এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় র‍্যালি ও ১৯ ডিসেম্বর হরতাল পালন করে দলটি।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম