‘ভোট বর্জন‘ ও ‘অসহযোগ আন্দোলনে’ সমর্থনের আহ্বানে রাজধানীর মতিঝিলে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় মতিঝিল এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এই ভোটবিরোধী প্রচারণা চালান। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ নেতারা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম খান বলেন, ‘যেখানে জনগণের জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই, এমন একটি নির্বাচনি খেলা জনগণ চায় না। আর চায় না বলেই জনগণ এ নির্বাচন বর্জন করেছে। আমরা সে কারণেই জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।’
সিন্ডিকেট, দুর্নীতি ও লুট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগ সরকারকে অসহযোগিতার করার জন্য জনগণকে আহ্বান জানানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আগামী প্রহসনের নির্বাচনি খেলায় সরকার নির্বাচন করেও ফেললেও দেশের মানুষ তাদের সমর্থন দেবে না।’









