ভোট বর্জনে চলছে বিএনপির হরতাল, এখনও তালাবদ্ধ কেন্দ্রীয় কার্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৭

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগে বাকি আর মাত্র একটি রাত।এরইমধ্যে ভোট বর্জন ডাকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিরোধী দলগুলো। তবে দলটির কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। কার্যালয়ের সামনে নেই সরকার পতনের আন্দোলনের কোনও রেশ। গত দুই মাস ১০ দিন ধরে কার্যালয়টি নেতাকর্মী শূন্য অবস্থায় রয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির প্রধান কার্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিএনপির কার্যালয়ের প্রধান কেচি গেটে ঝুলেছে তালা। কার্যালয়ের সামনে দলীয় কোন নেতাকর্মী না থাকলেও পুলিশ কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়ে আছেন। বিএনপির কার্যালয়ের সামনের নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে পর্যন্ত সড়কটিতে সাধারণ মানুষ ও গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক।

এদিকে রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি। হরতাল সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে ঝাটিকা মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা জোট ও সমমনা বিরোধী দলগুলোও পল্টন এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। এসব দলের পাশাপাশি জামায়াতে ইসলামীও হরতাল দিয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি। আর গত ২৪ ডিসেম্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে দলটি। এবার নির্বাচনের দিনও হরতাল পালন করবে দেশের অন্যতম প্রধান এই বিরোধী দলটি।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম