বিএনপির দাবি এবার নতুন নির্বাচন, ২ দিনের গণসংযোগ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ১৫:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩২

সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবি করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির তিন জন নেতা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন দেশের জনগণ একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে কাল মঙ্গলবার ও পরশু বুধবার দুই দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ৭২ দিন পর গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

দলের প্রতিক্রিয়া জানিয়ে মঈন খান বলেন, ‘দেশের জনগণ একচেটিয়া নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ৬৩ টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ডামি নির্বাচন করেছে, ডামি প্রার্থী দিয়েছে, ডামি পর্যবেক্ষক দিয়েছে, তবু ভোটারদের ভোটকেন্দ্রে নিতে পারেনি।  সরকারের প্রতি যদি মানুষের আস্থা থাকতো মানুষ নিজেই ভোট দিতে আসতো।’

৪০ শতাংশ ভোট নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য  প্রসঙ্গে মঈন খান বলেন, ‘প্রথমে বলা হলো ২৭.৫ পারসেন্ট ভোট পড়েছে, টেকনোলজির কল্যাণে জানা গেছে, পাশ থেকে এক কর্মকর্তা বলছেন— ৪০ পারসেন্ট বলতে হবে। ’

তিনি বলেন, ‘জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই-একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে।’

ড. মঈন খান বলেন,  ‘‘আগামীতে সরকার যে সরকার গঠন করবে তা হবে— ফর দ্য ডামি, বাই দ্য ডামি, অব দ্য ডামি, এমন ডামি সরকার (জনগণ) চায় না। দেশের মানুষ এ সরকারের পরিবর্তন চায়, কারণ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা যা সৃষ্টি করেছে তা 'অলিগার্ক'। সুতরাং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনের মাধ্যমেই সরকারকে জবাবদিহির আওতায় আনতে চায় বিএনপি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে। নতুন নির্বাচনের দাবিতে কাল (মঙ্গলবার) থেকেই আমাদের গণসংযোগ কর্মসূচি শুরু হবে।’

ভারত, চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতের নতুন সরকারকে অভিনন্দন জানানোর বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে মঈন খান বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। যেসব দেশ গণতন্ত্রের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি।’

প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরের ২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের কার্যালয় খুলেছে সোমবার (৮ জানুয়ারি)। এদিন দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরেছে গুলশান-এর এই কার্যালয়ে। দুই মাস ১০ দিন পর কার্যালয়টিতে কাজ শুরু করেছেন নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম