‘আ.লীগ-বিএনপির মধ্যে প্রভেদ বাকশাল আর গণতন্ত্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৯:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রকে বাকশালে পরিণত করে আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রভেদ।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (২১ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

বিএনপি ক্ষমতার আন্দোলনে বিশ্বাস করে না মন্তব্য করে ড. আবদুল মঈন খান বলেন, ‘আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি না। বিএনপি ক্ষমতার আন্দোলনে বিশ্বাস করে না, জনগণের অধিকারে বিশ্বাস করে। আমরা আন্দোলনে আছি জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার এবং মানবাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, এ রাষ্ট্রের মালিক কোনও রাজনৈতিক দল নয়, জনগণই রাষ্ট্রের মালিক। জিয়াউর রহমানও বলেছেন, একটি রাষ্ট্রের মালিক হলো জনগণ।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘প্রতি পাঁচ বছর পর পর জনগণ তাদের ক্ষমতা একজনের ওপর অর্পণ করে প্রতিনিধি সৃষ্টি করে। সংসদে ৩০০ সদস্য থাকে, এরপর সরকার গঠন হয়। বর্তমান সরকার যদি মনে করে তারা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে, তাহলে ভুল করবে।’ 

ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা সাদেক খান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের