খালেদা জিয়াকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন: মেডিক্যাল বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ০২:০৯আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:০৯

বুধবার দুপুরের পর হঠাৎ অসুস্থতা বোধ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোজার দিন হওয়ায় তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা ইফতারের পর এসে পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে জানান তারা।

বুধবার (২৭ মার্চ) রাতে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার শারীরিক অবস্থার সর্বশেষ এ কথা জানান সাংবাদিকদের।

এ জেড এম জাহিদ বলেন, দুপুরের পর খালেদা জিয়া অসুস্থতা বোধ করছিলেন। তখন তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা ইফতারের পর এসে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ইতোমধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাও সম্ভব হয়েছে। মেডিক্যাল বোর্ড মনে করে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। আপাতত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদি কোনও কারণে প্রয়োজন হয়, তাকে হাসপাতালে নেওয়া হবে। এখন তিনি সুস্থতা বোধ করছেন।

এ সময় খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন বলে জানান এ জেড এম জাহিদ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক