বিএনপি নেতাকর্মীদের ঈদ বিবর্ণ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৪, ১৯:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২০:১৬

আওয়ামী লীগ সরকারের ‘গুম, খুন, জুলুম ও নির্যাতনে’ বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঈদ আনন্দ আজ বিবর্ণ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে মিরপুর শেওড়াপাড়ায় কাফরুল থানা বিএনপির উদ্যোগে দলের নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একদিকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে বিএনপি নেতাকর্মীরা, অন্যদিকে লুটপাটের রাজত্ব কায়েম করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপির সঙ্গে যুক্ত সবাই কোনও না কোনোভাবে নির্যাতিত। সবার বাড়িতে কোনও না কোনও শোকের মাতম। শোকাবহ পরিস্থিতি বিরাজমান বিএনপি নেতাকর্মীদের বাড়িতে।

রিজভী বলেন, গণতন্ত্রকামী মানুষের আন্দোলন সফল হবে। এত দমন-পীড়নের পরও বিএনপির নেতাকর্মীরা দল থেকে সরে যায়নি।

কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরামুল হকের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টুর সঞ্চালনায় ও থানা বিএনপির সদস্য ওয়াহিদ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মো. ইউসুফ ও দফতরের দায়িত্বপ্রাপ্ত এবিএমএ রাজ্জাকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম