বিদেশি সাহায্য বন্ধ হলে সরকারের নিশ্বাস বন্ধ হয়ে যাবে: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ১৬:৪১আপডেট : ১৪ মে ২০২৪, ১৭:১৬

সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না। বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, ক্ষমতায় থাকলেও কিন্তু জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না। জনগণ তাদের ঘৃণা করে।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সম্মিলিত যুব ফোরাম আয়োজিত ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উপজেলা নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে। মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নাই, সেজন্য তারা ভোটকেন্দ্রে যায়নি। গণতন্ত্রের যে মূল জায়গা, আস্থা রয়েছে, সেটিকে আপনি (শেখ হাসিনা) ধ্বংস করে ফেলেছেন।

স্মরণসভায় নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর স্মৃতিচারণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, পিন্টু যদি জীবিত থাকতো তাহলে বৃহত্তর লালবাগে তার নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে উঠতো। আজ বিএনপির আন্দোলনে তার একটা বড় ভূমিকা থাকতো। তাই আমাদের সবসময় নাসির উদ্দিন পিন্টুকে স্মরণ করতে হবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত যুব ফোরামের আহ্বায়ক অ্যাড. নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ওলামা দলের সভাপতি মাওলানা নাসির উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এএজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান