সরকার সবকিছু নিয়ে খেলা করছে: গয়েশ্বর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ২০:১৫আপডেট : ২৮ মে ২০২৪, ২০:২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগসহ সবকিছু নিয়ে খেলা করছে। মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার হাইপো রোগে আক্রান্ত। এ রোগ হলে মানুষ যেমন একটা চকলেটের অভাবে বাঁচে না, তেমনই একটা চকলেটের অভাবে যেকোনও সময় এই সরকার পড়ে যাবে।’   

তিনি বলেন ‘পুলিশপ্রধান বেনজীর ও সেনাপ্রধান আজিজ একা পাপী নন, তাদের পাপী বানিয়েছে সরকার। সরকারেরও পাপের কোনও শেষ নেই।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার স্ত্রী, মেয়ে কেন গ্রেফতার হচ্ছে না? অপরদিকে আমাদের কোনও একটি মামলা দিয়েই গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে রিজার্ভ চুরি হয়েছে, সেটি আদায়ের ইচ্ছা সরকারের নাই। নিশ্চয়ই সরকারের নিজস্ব লোকজন এর সঙ্গে জড়িত। না থাকলে সরকার চুপ করে আছে কেন? এখন পত্রিকা খুললে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে এক কথা, দুদক বলে অন্য কথা।’     

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মী।

/এএজে/আরকে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম