যেকোনও সময় সরকারের পতন ঘটতে পারে: শামসুজ্জামান দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৪, ১৮:১৫আপডেট : ১৪ জুন ২০২৪, ২০:৪৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনও সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে।’

শুক্রবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান বলেন, ‘বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনও সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী, স্বৈরাচারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও ক্ষমতায় আসেনি।’

পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে জানিয়ে দুদু বলেন, ‘তারা (সরকার) এমন এক লোককে (বেনজির) পুলিশ প্রধান করেছিল, যিনি বাংলাদেশের এমন কোনও জায়গা নেই যে লুটপাট করেননি। নিষেধাজ্ঞার কারণে তিনি ও তার পরিবার বিদেশে যেতে পারবে না। তারপরও এ সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে। আজিজকে সেনাবাহিনী প্রধান করেছিল। সে সেনাবাহিনীকে কলুষিত করেছে। এ ছাড়া দেশের ১০ থেকে ১২টি ব্যাংক ধ্বংস করে ফেলেছে সরকার।’

তিনি আরও বলেন, ‘গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে, সেই সরকার বৈধ নয়। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ছাড়া বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের হাত থেকে মুক্তির কোনও পথ নেই।’

হরিজনদের সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা ঢাকা শহরকে পরিষ্কার করে, সেই হরিজনদের এই সরকার উচ্ছেদ করেছে। এই পদক্ষেপ থেকে সরকারের সরে আসা উচিত।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। তাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা।’

এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইসরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিও জানান।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম