ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি নিয়ে সরকার মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ২০:২৫আপডেট : ০১ জুলাই ২০২৪, ২০:২৫

ভারতের সঙ্গে রেল করিডোরসহ বিভিন্ন সমঝোতা সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘তারা (সরকার) আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কখনও সত্য কথা বলে নাই। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করেছে।”

সোমবার (জুলাই) শেরে বাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। বিকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

তিনি বলেন, ‘‘আজকে যেসব সমঝোতা-চুক্তি সই করে এসেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে, এই সব সমঝোতা হয়েছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে, অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে… এটা প্রমাণিত হয়ে গেছে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘সমঝোতার মধ্যে সবচেয়ে মারাত্মক রেল করিডোর। এই রেল করিডোর বাংলাদেশের কোনও কাজে লাগবে না। বাংলাদেশের মাটিতে তারা রেললাইন ব্যবহার করবে, আকাশ-স্থল-নৌপথ সবখানে সরকার আজকে তাদেরকে (ভারত) পার্টনারশিপে দিয়ে দিয়েছে।”

‘‘পার্টনারশিপে আমাদের কোনও আপত্তি নেই, কানেক্টিভিটিতে আমাদের আপত্তি নেই। বাংলাদেশ কী পেলো— সেটাই প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি।”

তিনি বলেন, ‘‘অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসসা পাইনি, তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, আমাদের বাণিজ্য ঘাটতি আছে- তার জন্যে সেখানে স্বচ্ছ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

‘‘আমরা সমঝোতা-চুক্তি নিয়ে যেসব কথা বলছি, সত্য বলছি। আমরা কোনও ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি, এই অবৈধ সরকারই আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলার।”

হোলি আর্টিজান দিবসের বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘‘হোলি আর্টিজানের বিষয়টা আমরা কনডেমনড (নিন্দনীয় ঘোষণা) করেছি, আমরা যেকোনও ধরণের জঙ্গিবাদের বিরুদ্ধে, আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে।”

‘‘কিন্তু এই সরকার যেটা করেছে তারা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে এবং কারাগারের নিক্ষেপ করেছে।”

এ সময়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী