বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘ছাত্র-জনতার অর্জন ধরে রাখার জন্য সবাইকে মিলে এক হয়ে কাজ করতে হবে। অসংখ্য মানুষ শহীদবরণ করেছেন, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা তার বাস্তব রূপ দিতে সবাইকে মিলে দায়িত্ব পালন করতে হবে।’
মঙ্গলবার (৬ আগস্ট) থাইল্যান্ড থেকে ফোনে বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন ইকবাল হাসান। তিনি আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন, বলেও জানান। প্রায় দুই বছরের বেশি সময়ের বেশি এদেশে থেকে ওদেশে ঘুরে বেরিয়েছেন ইকবাল হাসান মাহমুদ।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার রায় হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশ ত্যাগ করেছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে টুকু বলেন, ‘অতিদ্রুত চলে আসবো আশা করি।’
কবে নাগাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ‘এটা আমি বলতে পারবো না।’









