তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন হবে: যুক্তরাজ্য বিএনপি

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১১ আগস্ট ২০২৪, ২১:৩৫আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২২:১৭

বাংলা‌দে‌শে অন্তর্বর্তী সরকার কাজ শুরু কর‌লেও শিগ‌গিরই তারেক রহমানের দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিএন‌পি চেয়ারপার‌সনের উপ‌দেষ্টা ও দলের যুক্তরাজ্য ক‌মি‌টির সভাপ‌তি এম এ মালেক বলেছেন, ‘নেতার (তারেক) ফেরার সময় নির্ধা‌রিত হলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হ‌বে। দেশের মানুষকে জা‌নিয়েই তিনি ফিরবেন। তার ‌আগে লন্ডনের যে ক‌মিউনি‌টিতে তি‌নি দীর্ঘদিন ছিলেন, সেখানকার মানুষের সঙ্গেও কথা বলবেন।’

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সম্প‌র্কিত সূত্রগু‌লো জানিয়েছে, আরও কিছু সময় পর্যবেক্ষণ করে, দলের ক‌য়েক‌টি ধা‌পের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশে ফেরার ব্যাপারে দিনক্ষণ নির্ধা‌রণ করবেন তারেক রহমান। তার আগে, আপাতত এখান থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মূল দল ও সহযোগী সংগঠনগু‌লো নিয়ে কাজ করতে চান তি‌নি।

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করছেন আইনজীবীরা। দেশে তার বিরুদ্ধে থাকা আদালতের রায়গু‌লোর ব্যাপারে দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজী‌বীরা।

তারেক রহমানের কাছের মানুষ হিসেবে পরিচিত, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপ‌তি না‌সির আহমদ শাহীন বলেন, ‘আপাতত নেতার দেশে ফেরার ব্যাপারে কিছু জানা নেই। তবে অচিরেই ফিরে যাবেন।’

 

/আরআইজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি