শেখ হাসিনাকে আইনের আওতায় আনার দাবি জয়নুল আবদিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ১৬:২৩আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৬:২৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বাংলাদেশে সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জনগণের একটাই দাবি। যদি শেখ মুজিব হত্যার আসামিকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে, তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি আছে; তাই অবিলম্বে শেখ হাসিনাকে এনে আইনের আওতায় বিচার করা।’

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

চলমান বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত সবার জন্য দোয়া প্রার্থনা করে বিএনপি নেতা বলেন, ‘হিন্দুস্তানের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের অনেক গ্রাম আজ বন্যায় ভেসে গেছে। ফলে সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার অসংখ্য নারী-পুরুষ-শিশু। আমরা তাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমাদের অতি দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করার তৌফিক দান করুন।’

জয়নাল আবদিন ফারুক বলেন, ‘গত ৫ আগস্ট বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করেছে আবু সাঈদ, খোকন, মুগ্ধসহ অসংখ্য ছাত্র। জনগণের রক্তের বিনিময়ে আজ যে সরকার এসেছে, আমরা তাদের জন্য দোয়া করি।’

জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের