বন্যার্তদের ১০ কোটি টাকার ত্রাণ সামগ্রী দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ১৪:৫৩আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৬:০০

দক্ষিণ-পূর্বাঞ্চলে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘বন্যাদুর্গতদের সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে দলের বিপুল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত ৫ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় সরবরাহ করা হয়েছে।’

শুক্রবার (৩০ আগস্ট) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি জানান,  কেন্দ্রীয় ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ১০ দিন যাবৎ ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে, ফলে বন্যাকবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকরা এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণ করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকরা ওষুধ ক্রয় করে সরবরাহ করছে।’

তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে।’

রিকশাশ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।

বন্যাকবলিত মানুষদের পুনর্বাসনে বিএনপি কাজ করবেও বলে জানান জাহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক