মানুষের মন জয় করতে হবে: ডা. জাহিদ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে মানুষের মন জয় করতে হবে। ভয় দেখিয়ে নয়। সবাইকে শৃঙ্খলা রক্ষা করতে হবে। গত ১৭ বছরে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আরও ত্যাগ স্বীকার করতে হবে। উশৃঙ্খলাকারী এবং দখলবাজদের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত বন্যার্তের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘বিএনপি জনগণের দল হলেও ক্ষমতায় নেই। তারপরও আমরা দেশবাসীর আপদে-বিপদে পাশে ছিলাম, আছি এবং থাকবো। বিএনপি সারা দেশে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বন্যার পানি চলে যাওয়ার পর শুরু হবে পুনর্বাসন কর্মসূচি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াবো।’

ত্রাণসামগ্রী বিতরণকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘পতিত স্বৈরশাসক জনগণের ভোটে নির্বাচিত না থাকায়, দেশবাসীর কষ্টে তাদের কিছু আসে যেতো না। এরা উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। এদের লুটের অর্থ জনগণের কাজেও লাগায়নি। পাচার করেছে বিদেশে। সে টাকা দিয়ে বিদেশে শতকোটি টাকার গাড়ি চালায়। হাজার কোটি খরচ করে বিলাসী বাড়ি বানিয়ে আমোদ-ফূর্তিতে ব্যস্ত। আর দেশের মানুষ অর্ধাহারে অনাহারে।’

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জমান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা মো  সুহেল রানা, সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের কামাল আহমদ, নেত্রকোনা জেলা প্রচার দলের আব্দুল বারেক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম