দুর্নীতিবাজ-স্বৈরাচারী সরকার আর দেখতে চাই না: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আমরা আর কোনও দুর্নীতিবাজ, লুটতরাজ, দখলদারী ও স্বৈরাচারী সরকার বাংলাদেশে দেখতে চাই না। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

শনিবার (৭ সেপ্টেম্বর) রূপনগর ও ইস্টার্ন হাউজিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে তিন নিহতের পরিবাবের সঙ্গে দেখা করা শেষে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার গণ-আন্দোলনে হতাহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি পালন করতে যান তিনি।

আমিনুল হক বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তে, যেখানে গিয়েই লুকিয়ে থাকুক না কেন, তাকে বাংলাদেশে এনে জাতির সামনে বিচার করা হবে।’

দুর্নীতিবাজ-স্বৈরাচারী সরকার আর দেখতে চাই না: আমিনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সর্বাত্মকভাবে সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৭ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার জনগণের কথামতো চলবে। বাংলাদেশের জনগণের কাছে থাকবে তার জবাবদিহি।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, ঢাকা মহানগর সাবেক সদস্য হাজী মো. ইউসুফ, ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম