‘বিএনপির বদনাম করতে কিছু মানুষ চাঁদাবাজি-দখলদারি করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা দেখছি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট ও দখলদারি হচ্ছে। বিএনপির বদনাম করতে কিছু মানুষ বিএনপি ও ছাত্রদল সেজে এগুলো করছে। এ ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে; সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।

রবিবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবি’ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘ভারত ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে। আপনারা তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনারা গণতন্ত্রের স্বপক্ষে কোনও কাজ করতে পারবেন না। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময়ের পর বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, নূন্যতম মানবাধিকার রক্ষার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদের ব্যবহার করতে হবে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সেটা রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল কংগ্রেসের ভারপ্রাপ্ত মহাসচিব ইকবাল হাসান স্বপন, কৃষকদলের নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম