বিএনপির সঙ্গে নেজামে ইসলাম পার্টির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪

বিএনপির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বিএনপির লিয়াজোঁ কমিটির পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

নেজামে ইসলাম পার্টির নেতাদের মধ্যে সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, সহসভাপতি এম কে আহমদ, মহাসচিব মাওলানা মামুনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি কামরুল ইসলাম ও মুফতি ওবায়দুল্লাহ মাহমুদী, সহকারী মহাসচিব মুফতি আল আমিন, পার্বত্যবিষয়ক সচিব মাওলানা শাহজালাল খালেদ ও কেন্দ্রীয় নেতা মুফতি নিজাম উদ্দিন প্রমুখ।

দলের নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক জানান, সংলাপে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার জন্য দোয়া করা হয় এবং এই আন্দোলনের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রের সব খাত থেকে গত ১৬ বছরের ফ্যাসিস্ট সব আবর্জনা দ্রুত সময়ের মধ্যে সরিয়ে সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান নেতারা।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক সব জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শক্তির মধ্যে মজবুত ঐক্য প্রতিষ্ঠা করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে নেতারা ঐকমত্য পোষণ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেজামে ইসলাম পার্টির গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে আগামী দিনে দেশের মানুষের অধিকার আদায়ে এবং বাংলাদেশকে তার নিজস্ব পথে অগ্রসর করতে বিএনপি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম