অনেক সচিব নাশকতার চেষ্টা করছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনও বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করছেন। তাদের (আওয়ামী লীগের) সাঙ্গোপাঙ্গ সুবিধাবাদীরা এখনও বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ প্রবাসী বিএনপির অনুসারীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি মনে করেন, ‘অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছেন, তারা এখনও আছেন। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন, বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছেন। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, আপনারা সংসদ বিলুপ্ত করেছেন, উপজেলা-পৌরসভা বিলুপ্ত করেছেন, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানরা এখনও বহাল আছে কেন? এরাই তো আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গ। তাদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এরা কেউ নির্বাচিত নয়, শেখ হাসিনা সিলেকশন করে তাদের নাম দিয়েছেন। তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও টিকে আছে কী করে? এরা তো শেখ হাসিনার ভিত্তি হিসেবে কাজ করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু প্রমুখ।

/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম