ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় উচ্চপর্যায়ের একজন শনিবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে জানান, শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কমিটি বাতিল করেছেন তারেক রহমান। 

আহ্বায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব আমিনুল হক, দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কমিটি বাতিল করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে কার বিরুদ্ধে কী অভিযোগ, দখল বা চাঁদাবাজি, এ ধরনের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

এরআগে, গত ৭ জুলাই জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেন তারেক রহমান।

চলতি বছরের ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয় সাইফুল ইসলাম নিরবকে। তিনি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন। দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে করা হয়েছিল সদস্য সচিব।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম