প্রধানমন্ত্রীকে কাউন্সিলের দাওয়াত দিল বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৯:৩১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৯:৩১

হাসিনা ও বিএনপির পতাকা আগামী ১৯ মার্চ দলীয় ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছে বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কাউন্সিলের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল ৫টার পরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। দলের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম।
দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন ও যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায় বিএনপি।
/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম