‘বিএনপি মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৪, ২০:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:০০

বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা এমন কিছু করবো না, সাধারণ মানুষ যেন বলতে না পারে আওয়ামী লীগ-বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ।
 
ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে খিলক্ষেত থানাধীন বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা ও কর্মশালার আয়োজন করে খিলক্ষেত থানা বিএনপি।

আমিনুল হক বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহি তৈরি হবে। আমরা সেই জবাবদিহির মাধ্যমে বাংলাদেশে সুশাসন ও একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

কর্মশালায় রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা নিয়ে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক ফজলুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন। আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ প্রমুখ।

ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬টি থানার ২৬ দিনের কর্মীসভা ও দলের ৩১ দফা নিয়ে কর্মশালা আজ খিলক্ষেত থেকে শুরু করে আগামী ৩ মার্চ বনানী থানায় গিয়ে শেষ হবে বলে জানায় দলটি।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি