সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৮:৫৮আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৮:৫৮

বিএনপির কাউন্সিলের পোস্টার কাউন্সিলের জন্য শেষ মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। সম্মেলনে বেশি লোকসমাগম হবে বলে আগেই উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে পেয়েছি। এজন্য প্রশাসন ও সরকারকে ধন্যবাদ।’

বিএনপি নেতা আবদুল লতিফ জনি বলেন, ‘শেষ মুহূর্তে অনুমতি পেলেও আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি। কারণ, কাউন্সিলরদের সম্মেলনে বসাতে প্রাঙ্গণে কোনও জায়গা নেই। এক্ষেত্রে মঞ্চের সামনে বিদেশি ডেলিগেট, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাংবাদিক, দাওয়াতি মেহমানদের বসার পর আর কোনও স্থান না থাকায় চিন্তা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসন অনুমতি দিয়েছে।’

উল্লেখ্য, এর আগে গণপূর্ত মন্ত্রণালয় থেকে উদ্যান ব্যবহারের ছাড়পত্র দেওয়া হলেও ডিএমপির অনুমতির অভাবে আটকে ছিল।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম