দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার জরুরি: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি বলেন, ড. ইউনূসকে বলবো, আপনি ২০২৫ না ২০২৬, নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা  করুন। দেশের বিরুদ্ধে সব  ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনও ক্ষমতায় আসতে পারতো না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা। আপনারা কেন মোদিকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত পাঠান। যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এটা চান।

চট্টগ্রামের সার্কিট হাউজে শহীদ জিয়াকে হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বগুড়ার সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী