ঢাবিতে ছাত্রদলের নামে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতা-কর্মীরা। শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ মিছিল শুরু হয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছালে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘অপপ্রচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘বটবাহিনীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায় তাদের। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী  ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপরে হামলাসহ বিভিন্ন ইস্যুতে কিছু সংবাদমাধ্যম তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশন করেছে। ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, কিছু মিথ্যাচার বাহিনী ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতা-কর্মীরা মিথ্যাচার করেই যাচ্ছে। আমরা সেই গুপ্তবাহিনীকে স্পষ্ট করে বলতে চাই— যতই ষড়যন্ত্র করেন, ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ হবে না। ৭১-এর পরাজিত শক্তি এখনও লেগে আছে।

নাহিদুজ্জামান শিপন বলেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি একত্রে মিলে ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাত্রদলের নামে নানা বাজে কথা বলছে। তার প্রতিবাদস্বরূপ আজকের এই বিক্ষোভ মিছিল।

এ সময় নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী