নির্বাচন চায় তৃণমূল বিএনপি

সালমান তারেক শাকিল, রশিদ আল রুহানী ও রাফসান জানি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে
১৯ মার্চ ২০১৬, ১৬:১৪আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:১২

ছবিতে কাউন্সিলররা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইল বিএনপির তৃণমূলের নেতারা। শনিবার দুপুরে ৬ষ্ঠ কাউন্সিলের সভাপতির বক্তব্যে খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংলাপের আহ্বান জানান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতারাই চাইলেন নির্বাচন। তৃণমূল নেতারা মনে করেন, দেশের গণতন্ত্র নির্বাচনে। এ কারণে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হলে দেশের পরিবেশ স্থিতিশীল ও উন্নয়নে অগ্রগতি সম্ভব হবে।
পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর অব. কে এস মাহমুদ বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতেই সব দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান খুবই জরুরি।
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জামাল উদ্দীন ভুঁইয়া মনে করেন, খালেদা জিয়ার সংলাপের আহ্বানে সরকারের সাড়া দেওয়া উচিৎ। এতে করে দেশের ভাগ্য সুপ্রসন্ন হবে। অন্যথা দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান না হওয়াকেই দায়ী মনে করেন গুলশান থানা বিএনপির কাউন্সিলর ফারুক হোসেন ভুঁইয়া। তিনি বলেন, একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশের পরিস্থিতি কোথায় যায়, সেটি এখন বাংলাদেশকে দেখলেই বুঝা যায়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, সব দলের অংশগ্রহণেই নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। তার দাবি, দেশে সঠিক গণতন্ত্রচর্চা হচ্ছে না।

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক