সাংগঠনিক রিপোর্ট দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সব সংগঠনকেই সক্রিয় হতে হবে ঐকমত্যের ভিত্তিতে

সালমান তারেক শাকিল, আমানুর রহমান রনি, রশিদ আল রুহানী ও রাফসান জানি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে
১৯ মার্চ ২০১৬, ১৮:৪২আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:৪৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৪ পৃষ্ঠার সাংগঠনিক রিপোর্টের উল্লেখযোগ্য অংশ পাঠ করে শোনালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্টের শুরুতেই তিনি দলটির প্রয়াত, গুম হওয়া ও নিহত নেতাদের স্মরণ করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে মিলনায়তনে বিকাল ৬টা ৯মিনিটে এ তার রিপোর্ট পাঠ শেষ হয়।
রিপোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা এক ও অভিন্ন লক্ষ্য নিয়েই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি। সবাইকে সহযোগিতার মাধ্যমে এক হয়ে কাজ করতে হবে।  
রিপোর্টে খালেদা জিয়া, তারেক রহমানকে অভিনন্দন জানান ফখরুল। স্মরণ করেন আরাফাত রহমান কোকোকেও।
মির্জা ফখরুল  ইসলাম আলমগীর বলেন, ২০১৩ সালে আমাদের কাউন্সিল করার কথা ছিল। কিন্তু সরকার একদিনে ১৫৪জন নেতাকে গ্রেফতার করে কাউন্সিল বানচাল করে। ওই সময় শান্তিপূর্ণ সমাবেশে গুলি করেছিল। তিনি বলেন, বিএনপিকে জঙ্গিবাদসহ নানা বিষয়ে অভিযুক্ত করা হচ্ছে। অথচ বিশ্বে প্রথম এন্টি টেরোরিজম এগ্রিমেন্টে সই করেছিল বিএনপি সরকার। 

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম