অল্প সময়ে নির্বাচনের রোডম্যাপ না দিলে অস্থিরতা আরও বাড়বে: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন ২০২৬ এর মাঝামাঝি হতে পারে, এমন কথা বলে দেশের মানুষকে আতঙ্কিত করার কোনও প্রয়োজন নেই। সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের রোডম্যাপ দিন, তারিখ দিন। তাড়াতাড়ি করুন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোনও ষড়যন্ত্র ঢুকে পড়বে। সেই ষড়যন্ত্র রুখতে রুখতে সময় অতিবাহিত করবেন, আমরা সেটা আর গ্রহণ করতে চাই না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়।

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকার গত তিন দিন আগে ডেভিল হান্ট শুরু করেছে। পুলিশের ভাষ্য, তিন দিনে ১ হাজারের ওপর গ্রেফতার করা হয়েছে। জনগণের পক্ষ থেকে জানতে চাই, এই ডেভিল হান্ট কেন সময়মতো করা হলো না? সচিবালয়ে আগুন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আক্রমণ হতো না যদি আপনারা সতর্ক দৃষ্টিতে ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু করতেন।’

নির্বাচনের তারিখ ঘোষণার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘অসংখ্য আহত নেতাকর্মী যাদের চোখ নাই, হাত নাই, পা নাই। তাদের মা চোখের পানি ফেলছেন, চিকিৎসা নিতে পারছে না, তাদের দাবি আপনি আর দীর্ঘায়িত করবেন না। অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন। বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকারের সঞ্চালনায় এ সময় আরও ছিলেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। 

/এএজে/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের