আ.লীগের নিবন্ধন বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০

আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে ‘জনগণই সিদ্ধান্ত নেবে’ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘আমি বলেছি যে, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা বারবার করে বলে আসছি যে, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি…। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর ওপর আমরা আস্থা রাখি এবং সেটা আমরা চর্চা করি… অতীতেও চর্চা করেছি।’

ফখরুলের ভাষ্য, ‘সেইভাবেই আমরা মনে করি যে, আমরা এই কথা বলে আসছি যে, ইট ইজ নট আস টু উইল ডিসাইড... যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না…। পিপলস উইল ডিসাইড… মানুষ বা জনগন নির্ধারণ করবে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না।’

আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আপনারা কিনা প্রশ্ন করলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটাতো আমরা পরিষ্কার করে বলেছি যে, জনগণ উইল ডিসাইডেড। আমরা পক্ষ বিপক্ষ থাকা ইমমেটেরিয়াল… পিপলস উইল ডিসাইড।’

‘সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি’

মির্জা ফখরুল বলেন, ‘এটা (সংখ্যানুপাতিক ভোট) আমরা পুরোপুরি বিরোধী, একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিকভাবে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না। কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এরকম (ভোটের) প্রশ্নই উঠতে পারে না।’

‘আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান... এটাতেও আমরা একেবারেই একমত নই। এটা তো সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু না। যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশ মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে।’

জাতীয় নির্বাচন কেন এখন জরুরি তার ব্যাখ্যাও দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘নির্বাচনটা হওয়ার প্রধানত দুটি কারণ। একটি হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা। আরেকটা হলো গুড গর্ভনেন্স (সুশাসন) চালু করা। এখন তো গর্ভনেন্সের খুব প্রবলেম হচ্ছে…। গর্ভনেন্স চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজ এবং রাষ্ট্রে। ইউনিভার্সিটি-কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না। সেই ব্যবস্থাটা ঠিক হবে। একটা নির্বাচিত সরকার না হলে এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন তো। এখন তো একটা পুরো টাইল সিচুয়েশন চলছে।’

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘১৫ ফেব্রুয়ারি কী হবে সেটা আমি বলতে পারবো না। তবে উনাদের আমাদের সঙ্গে আলোচনায় যেটা বলেছেন, সেটা তো আমি আপনাদের আগেই বলেছি যে, ডিসেম্বরের মধ্যেই তারা (সরকার) নির্বাচনটা করার চেষ্টা করছেন।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি