ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ২০:৫২আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২০:৫৩

বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (৩ মার্চ) বিকালে রাজধানীর বনানী ডিআইটি মাঠে বানানী থানা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হবে।

বিএনপি একটি সুশৃঙ্খল ও জনবান্ধব দল উল্লেখ করে তিনি বলেন, আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী, সুশৃঙ্খল ও দায়বদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে।

দলের নেতাকর্মীদের কোনও ভাইয়ের লোক না হয়ে দলের লোক হওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, যারা এসব ভাইয়ের রাজনীতি করেন তারা এক সময় থাকবে না কিন্তু দল আজীবন থাকবে। দল করতে গিয়ে কোনও অন্যায় করা চলবে না। কারণ দলে কোনও অপরাধীদের আশ্রয় হবে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গত ১৭ বছরের রেখে যাওয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে নতুনভাবে ঢেলে সাজাতে পারবে।

বনানী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিব উল্লাহ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন ও আতাউর রহমান।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী