জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৪:২৫আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টি জাতীয় বেইমান। ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারতো না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়াতে তারা সে নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ নিয়ে জোর করে নির্বাচনে আনার ব্যবস্থা করা হয়।

সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের পরে ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন। ভেবেছিলাম, আমাদের হয়তো আর কথা বলতে হবে না। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আমাদের এখনও মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান গত ১৬টি বছর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার চেষ্টা করে গেছেন। বেগম খালেদা জিয়া বিনা কারণে পাঁচটি বছর জেল খেটেছেন।’

ভারতের উদ্দেশে ফারুক বলেন, ‘আপনাদের অনেক কিছু বলার আছে। ১৯৭১ সালে আপনারা সহযোগিতা করেছেন আমরা স্বীকার করি। কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন, এগুলো আমরা মানি না।’

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন– বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম