ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে হবে: শিমুল বিশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৫, ০২:১৩আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০২:১৩

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য পুলিশ বিভাগ, বিআরটিএ, পরিবহন মালিক শ্রমিকদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (১৮ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনালে করণীয় নির্দেশনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, প্রতিটি ঈদ আসলেই ঘরমুখো মানুষ আতঙ্কে থাকে। যথা সময়ে বাড়ি ফেরা নিয়ে উৎকণ্ঠায় থাকেন। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে হবে। 

তিনি বলেন, এই পবিত্র রমজানে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ইবাদত করি। ঘরমুখো মানুষের সব প্রতিবন্ধকতা দূর করে সেই ইবাদতকে আরও বেশি কার্যকর করতে আমরা সবাই যাতে সচেষ্ট থাকি।

সভায় বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ট্রাফিক বিভাগের ডিসি (ওয়ারি) আবুল কালাম আজাদ, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স, হুমায়ন কবির খানসহ নেতারা।

সভায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সবাইকে অবহিত করা হয়।

ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সব বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকেট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়ক পথে দুর্ঘটনা, চাঁদাবাজি, ডাকাতি প্রতিরোধসহ নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী