ভোটকেন্দ্রে সরকারের জবরদখল চলছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১২:০৪আপডেট : ২২ মার্চ ২০১৬, ১২:০৪

রুহুল কবীর রিজভী প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে সরকারের জবরদখল চলছে বলে অভিযোগ করেছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে নয়া পল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।
প্রথম ধাপে মঙ্গলবার দেশের ৭২১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রিজভী জানান, ঝালকাঠি জেলাধীন সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নে সোমবার মাগরিবের পর আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় হোন্ডা নিয়ে এসে ধানের শীষের প্রার্থীর নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, ইউপি নির্বাচন এবং ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতরাতে নোয়াখালী সরকারি পুরাতন কলেজের সামনে ছাত্রদল নেতা ফজলে রাব্বি রাজিবকে গুলি করে হত্যা করে ছাত্রলীগ ক্যাডাররা।
লিখিত বক্তব্যে রিজভী বলেন, ২ নং বিনয়কাঠি ইউনিয়নের সব ভোটকেন্দ্র সোমবার সন্ধ্যার পর দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুরো ঝালকাঠি জেলার ৪টি উপজেলার সব ইউনিয়নে একই অবস্থা। মুন্সীগঞ্জ জেলাধীন সিরাজদিখান উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রগুলো দখলে নিয়ে ব্যালট পেপারে দেদারসে সিল মারছে। সেখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে এলাকাগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এলাকাগুলোতে চরম থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

এছাড়া ভোলা জেলাধীন চরফ্যাশন উপজেলার ৭টি ইউনিয়ন, বোরহানউদ্দিন উপজেলার ৭টি এবং দৌলতখান উপজেলার ৬টি ইউনিয়নের সবকটিতে সকল ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। বরিশাল জেলাধীন গৌরনদী ও আগৈলঝরায় ১২টি ইউনিয়নের এবং মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সবকটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রশাসন প্রতিকারের পরিবর্তে উল্টো সন্ত্রাসীদের সহযোগিতা করছে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী প্রশ্ন বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- প্রশাসনের কাঙ্খিত সহযোগিতা পাচ্ছি না। যদি তাই হয় তাহলে জনগণের প্রশ্ন, আপনারা (নির্বাচন কমিশন) পদত্যাগ করছেন না কেন?

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম