প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করছেন বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ নাগাদ যমুনায় প্রবেশ করতে শুরু করেন। 

বেলা ১২টা দিকে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদে একই গাড়িতে করে যমুনায় আসেন। এর আগে এসে পৌঁছান মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্য সদস্যরাও। 

বৈঠক চলছে

প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে সরকারের অন্যান্য একাধিক উপদেষ্টাও যোগ দেবেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন বিএনপি মহাসচিব।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় এসেছেন। দুপুর ১২টার পর বৈঠক শুরু হয়েছে। প্রতিনিধিদলে আরও রয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু। 

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
শেষ মুহূর্তে কুড়িগ্রামের সেই তিন ইউনিয়নে বিএনপির কাউন্সিল স্থগিত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
চাকরি ও সম্পত্তির জন্য বাবার পর মাকেও খুন করলেন মেয়ে 
চাকরি ও সম্পত্তির জন্য বাবার পর মাকেও খুন করলেন মেয়ে 
বিতর্কের মাঝেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ই-মেইল হ্যাক?
বিতর্কের মাঝেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ই-মেইল হ্যাক?
বিশ্বকাপের গোল্ডেন বলে স্বর্ণ কতখানি?
বিশ্বকাপের গোল্ডেন বলে স্বর্ণ কতখানি?
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, সমুদ্রবন্দরের সংকেত নামানোর নির্দেশ
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, সমুদ্রবন্দরের সংকেত নামানোর নির্দেশ
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ