বিমানবন্দর থেকে গুলশানের পথে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১১:৩৮আপডেট : ০৬ মে ২০২৫, ১২:০৭

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার বেলা ১০টা ৩৮ মিনিটে  তাকে বহনকারী কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১১টা ২০ মিনিটে পৃথক একটি গাড়িতে উঠে হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে বাসভবন গুলশানের দিকে রওনা হন তিনি।

এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামছেন খালেদা জিয়া। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে বিমানবন্দরে নামার পর খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে কড়া নিরাপত্তার সাথে তিনি বিমানবন্দর থেকে বের হন। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ছাড়াও তার নিরাপত্তায় সিএসএফ সদস্যরাও ছিলেন।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরের সড়কে নেতাকর্মীদের অবস্থান। ছবি: নাসিরুল ইসলাম খালেদা জিয়ার গাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরও ছিল। এসময় পুলিশ, র‍্যাবের বিশেষ কর্ডন লক্ষ্য করা গেছে।

ছবি: নাসিরুল ইসলাম এদিকে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত ভিড় করেছেন। এসময় মুর্হুমুহু স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ। তাদের অনেকের হাতে দেখা গেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।

ছবি: নাসিরুল ইসলাম প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পর দিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় উঠেন। পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে।

সেখানে বিশ্রাম ও চিকিৎসার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ ১৩ জন।

আরও পড়ুন:

দেশে ফিরেছেন খালেদা জিয়া

বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল

গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল

খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স কাতা‌রে পৌঁ‌ছে‌ছে

ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স

হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার দেশে ফেরা: শাহজালালে তিন স্তরের নিরাপত্তা

রাত পোহালেই দেশে ফিরছেন খালেদা জিয়া, নতুনরূপে প্রস্তুত ফিরোজা

/আইএ/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের