বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ০৯:২১আপডেট : ০৬ মে ২০২৫, ১০:০১

বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকেই বিমানবন্দরে প্রবেশের দুইটি গেটে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। ট্রাকে করে বিমানবন্দরে চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে আসছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সাজ্জাদ হোসেন

সরেজমিন দেখা যায়,  প্রবেশের দুই গেটে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা আসছেন। ঢাকা মহানগর ছাড়াও গাজীপুর থেকে নেতাকর্মীরা এসেছেন।

চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি হাতে বিমানবন্দর এলাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সাজ্জাদ হোসেন

গাজীপুর থেকে আসা যুবদল কর্মী আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এসেছেন। তার নিজ এলাকা মাওনা থেকে আরও নেতাকর্মী আসছেন।

দলীয় প্রধানের ছবি হাতে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সাজ্জাদ হোসেন

বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরা একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে কে না চায়। এছাড়া দলেরও নির্দেশনা রয়েছে। এ কারণে তিনি এসেছেন।

বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড় কথা হয় কাওলা এলাকার বিএনপিকর্মী আবু বকরের সাথে। তিনি বলেন, ফ্যাসিস্টের বিদায়ের পর মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। আজ ম্যাডাম দেশে আসছেন। দেখবেন খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা হবে।

এদিকে, সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে। আর তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত ভিড় করেছেন।

/আইএ/এমএস/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
সর্বশেষ খবর
গ্যাস নিয়ে আরও দুঃসংবাদ
গ্যাস নিয়ে আরও দুঃসংবাদ
বন্যায় শুধু মানুষ নয়, চিকিৎসা পেলো ১৬ জেলার পশু-পাখিও
বন্যায় শুধু মানুষ নয়, চিকিৎসা পেলো ১৬ জেলার পশু-পাখিও
৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, ‘এভাবে লাশ হয়ে ফিরবে কখনও ভাবিনি’
৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, ‘এভাবে লাশ হয়ে ফিরবে কখনও ভাবিনি’
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন