বৃষ্টিতে ভিজে যমুনার সামনে স্লোগান ইশরাক সমর্থকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১১:২০আপডেট : ২২ মে ২০২৫, ১১:২৩

আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার দাবিতে বৃষ্টিতে ভিজে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা।

বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১০টায় তুমুল বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতাকর্মী মাঠ ছাড়েননি।

ইশরাককে মেয়র ঘোষণা ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে তারা স্লোগান দিচ্ছেন। অবশ্য বৃষ্টি আসার পর অনেকেই সরে কাছাকাছি স্থানে আশ্রয় নিয়েছেন।

বৃষ্টিতে ভিজে যমুনার সামনে স্লোগান ইশরাক সমর্থকদের বৃষ্টিতে ভিজে আন্দোলন করা স্বেচ্ছাসেবক দলের কর্মী সাফায়েত উল্লাহ বলেন, আদালতের রায় ও ইসির গেজেট অনুযায়ী মেয়র পদে ইশরাক হোসেনের অধিকার রয়েছে। তাই আমরা নিজেদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। এখানে মেয়র পদ মুখ্য নয়। তিনি সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু বৃষ্টি নয় আরও কঠিন পরিস্থিতিতেও তারা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না।

তবে এই আন্দোলনকে নেতিবাচকভাবেও দেখছেন কেউ কেউ। পথচারী জিয়াউল হাসান বলেন, যেকোনও বিষয়ে যমুনার সামনে চলে আসা সমর্থনযোগ্য নয়। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। সব পক্ষকেই বিষয়টি খেয়াল রাখা উচিত।

বুধবার (২১ মে) সন্ধ্যা থেকেই ইশরাক সমর্থকরা সেখানে অবস্থান নেন। রাতেও সেখানে ছিলেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে রয়েছেন তারা।

বৃষ্টিতে ভিজে যমুনার সামনে স্লোগান ইশরাক সমর্থকদের ইতোমধ্যে আশপাশের কাকরাইল, মৎস্য ভবন, সার্কিট হাউজ ও হেয়ার রোড দিয়ে যমুনার সামনে দিয়ে প্রবেশমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, বুধবার সন্ধ্যায় (২২ মে) নিজে যমুনার সামনে সমর্থকদের সাথে যোগ দেন বিএনপি নেতা ইশরাক। তিনি ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যমুনা ছাড়বেন না।

আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ ধরে নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন তার সমর্থকরা। আজও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সাথে রয়েছেন ইশরাক। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি