ইশরাকের পক্ষে রায়ের খবরে যমুনার সামনে আনন্দের বন্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১২:৩২আপডেট : ২২ মে ২০২৫, ১২:৩৫

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে বিএনপি নেতা ইশরাকের পক্ষে রায়ের খবরে আনন্দে ভাসছেন যমুনার সামনে আন্দোলনরত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় এই খবর পৌঁছলে উচ্ছ্বাসে মেতে উঠেন তারা। চারদিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উৎসবে শামিল হয়েছেন হাজারও সমর্থক।

এ সময় তারা স্লোগান দেন— ‘এইমাত্র খবর এলো, ইশরাক হোসেন মেয়র হলো’; ‘আসিফ মাহমুদের চামড়া, তুলে নেবো আমরা’; ‘এক দুই তিন চার, আসিফ মাহমুদ স্বৈরাচার’।

বৃষ্টিতে ভিজে স্লোগানের মধ্যেই খবর আসে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে, আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণার দাবিতে বুধবার (২১ মে) সন্ধ্যা থেকেই ইশরাক সমর্থকরা যমুনার সামনে অবস্থান নেন। রাতেও সেখানে ছিলেন। এতে যোগ দিয়ে ইশরাক ঘোষণা দিয়েছিলেন দাবি না আদায় হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে রয়েছেন তারা। বৃষ্টিতেও মাঠ ছাড়েননি।

ইশরাককে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ ধরে নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন তার সমর্থকরা। আজও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সাথে রয়েছেন ইশরাক। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

/এমকে/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী