ইন্টারপোল থেকে তারেকের নাম প্রত্যাহার: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ১৩:৩৩আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৪:৪৬

তারেক-ইন্টারপোলের লোগো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তার সম্পর্কে ইন্টারপোলে সরবরাহ করা তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ডাটাবেজ থেকে সব তথ্য মুছে ফেলা হয়েছে।
রবিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলনে ফখরুল এসব তথ্য জানান। এসময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ মার্চ কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস এর পক্ষ থেকে লন্ডনের লিগ্যাল ফার্ম লন্ডনিয়াম সলিসিটর্স ফার্মকে লিখিতভাবে ইন্টারপোলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সব তথ্য প্রমাণ এবং তার রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে কোনওভাবেই তার নাম ইন্টারপোলে তালিকাভুক্ত হতে পারে না। এরপরই ইন্টারপোল জেনারেল সেক্রেটারিয়েট তাদের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেওয়া সব তথ্য মুছে ফেলে।
বিভিন্ন দেশে ইন্টারপোলের শাখার সব সার্ভার ও ডাটাবেজ থেকেও এই তথ্য মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
ফখরুল বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আওয়ামী লীগ দলীয় সমর্থক এবং এমপি পদপ্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে দিয়ে পুণঃতদন্ত করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলার আসামি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর সরকার তারেক রহমানকে পলাতক দেখিয়ে তার সম্পর্কে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল ২০১৫ সালের এপ্রিল মাসে রেড নোটিশ জারি করে। এই নোটিশ জারি করার পর এর যৌক্তিকতা নিয়ে তারেক রহমানের পক্ষে লন্ডনিয়াম সলিসিটর্স ইন্টারপোল সদর দফতরে আপিল করে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ সরকার বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা।

/এসটিএস/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম