এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১৬:৩০আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৯:১০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ব ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যক্করজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ (বুধবার) গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীকে কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনও পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।”

বিএনপি মহাসচিব বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, সময় দিলেন ২৪ ঘণ্টা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত