বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কারবিরোধী বলে প্রচার করা হচ্ছে, অভিযোগ শামা ওবায়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ১৩:১৪আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৩:১৪

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার-বিরোধী বলে প্রচার করা হচ্ছে। অথচ সর্ব প্রথম আমরাই সংস্কার প্রস্তাব দিয়েছি।’

শনিবার (২৬ জুলাই) জুলাই রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিক-সুজন'র উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ সম্পর্কে নাগরিক ভাবনা বিষয়ক সংলাপে’ তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। তাই প্রথমে ২৮ দফা ও পরবর্তী সময়ে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী চলমান সংস্কার কাজে আমরা সহযোগিতা করে আসছি। জনগণের চিন্তা ও দর্শনের পরিবর্তন হয়েছে। সবাই একই মতাদর্শের হলে কল্যাণ রাষ্ট্র হবে না।’

তিনি বলেন, ‘আমরা চাই নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসুক। তবে এ নিয়ে রাতারাতি সব কিছু সমাধান করা যাবে না। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও আরও আন্তরিক হওয়া জরুরি। আমাদের গণতান্ত্রিক, বিচার বিভাগ ও দুদককে সংস্কার করতে হবে। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হবে। আমরাও চাই নারীরা নির্বাচিত হয়ে সংসদে আসুক। ৪০ লাখ প্রতিবন্ধী ভোটার আছে, তাদের মূলধারার এনে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। চীন বা ভারত নয়, আমরা বাংলাদেশপন্থী হতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সুজন সম্পাদক  ড. বদিউল আলম মজুমদার, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পেশার নাগরিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করছেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক