সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৯:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯:৫৪

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সুবাদে সড়কেই দুপুরের খাবার খেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। খাবার শেষে অনেকে সড়কের ওপর পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেললেও সমাবেশ শেষে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তারা।

রবিবার (৩ আগস্ট) শাহবাগের চারপাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে।

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন ছাত্রদলের নেতাকর্মীরা

সড়ক পরিষ্কার করা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি।

কবি নজরুল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল খান বাংলা ট্রিবিউনকে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সড়কের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী