জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, ফখরুলসহ ৩ জন যাচ্ছেন ঘোষণা অনুষ্ঠানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৪:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৪:৩৩

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য কমিশনের প্রতিনিধিদলের প্রধান সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, যেকোনও সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। সবকিছু নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে করার দাবি করেছেন তিনি।

সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে অনানুষ্ঠানিক মতবিনিময়ে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহ উদ্দিন। সম্প্রতি জুলাই সনদ নিয়ে তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিষয়টি সাংবাদিকদের সামনে খোলাসা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় সরকারি আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপির তিন জন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির আরও দুই সদস্য থাকতে পারেন অনুষ্ঠানে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জুলাই সনদ, ঐকমত্য কমিশনের বৈঠক, জুলাই ঘোষণাপত্র পাঠ নিয়ে মতবিনিময়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ছয়টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে সাতটিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। ১২টিতে একমত হয়েছে দল।

তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩০ জুলাই কিছু সংশোধনসহ বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হয়।

সালাহ উদ্দিন বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানানা তিনি। সালাহ উদ্দিন বলেন, তাদের (সমালোচকারীরা) রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা বলতে পারে। এগুলো নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি। কিন্তু এগুলো নির্বাচন পেছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। শুধু সংবিধান সংশোধনের বিষয় বাদে বাকি সব বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে। কোনও আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, সংসদ ছাড়া কোন বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা যায়, সেটি তারা বলতে পারে। এটা বাঞ্ছনীয় নয়।

জুলাই ঘোষণাপত্র নিয়ে সালাহ উদ্দিন বলেন, ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। আমাদের কাছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে এর জবাবও দিয়েছি। কিন্তু ৭ জুলাই পর্যন্ত আর কোনও আলোচনা হয়নি। ৭ তারিখ যে ড্রাফট দিয়েছে আমাদের, সেখানে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি। এরসঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আমরা বলেছি, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেবো চতুর্থ তফসিলের মাধ্যমে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

তবে সাংবাদিকদের সালাহ উদ্দিন জানান, সোমবার দুপুর নাগাদ মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি।

নির্বাচন নিয়ে তিনি বলেন, শুনেছি ৫ তারিখে প্রধান উপদেষ্টা জাতিকে নির্বাচনের সময় জানাবেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী