বিএনপির র‌্যালিতে ‘কারাবন্দি’ ইনু-সালমান-আনিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৬আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে আজ বুধবার (৬ আগস্ট) ‘বিজয় র‍্যালি’ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।

সরেজমিন দেখা যায়, কর্মসূচি ঘিরে নয়া পল্টন এলাকায় নেমেছে নেতাকর্মীদের ঢল। হাতে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকাসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে র‌্যালিতে অংশ নিয়েছেন তারা। আছে ব্যান্ড পার্টিও। এছাড়াও র‌্যালিতে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে প্রতীকী কারাবন্দি সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এছাড়াও প্রতীকী ‘খাঁচাবন্দি’ রূপে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধানের শীষ দিয়ে সেজে অনেককে মনোযোগ আকর্ষণ করতে দেখা গেছে।

প্রতীকী ‘খাঁচাবন্দি’ রূপে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

ইতিমধ্যে র‌্যালি পূর্ববর্তী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমেদসহ অন্য গুরুত্বপূর্ণ নেতারা।

সমাবেশে যোগ দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘দীর্ঘ জুলুম-নিপীড়নের পর গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের শেষ হয়। বাংলাদেশের বিজয় হয়। আমরা এই দীর্ঘ সময়ে যেমন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, তেমনই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সামনের দিনেও সুখী, সমৃদ্ধ দেশ গঠনে সংগ্রাম চালিয়ে যাবো।’

 ধানের শীষ দিয়ে সেজে এসেছিলেন তিনি

জানা গেছে, বিজয় র‍্যালিটি নয়া পল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম