জনগণকে জাগিয়ে তুলতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৫, ২০:৩১আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২১:১৩

‘জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে যুব সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান সাহেব যেটা তিন বছরে করেছিলেন, সেরকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কী এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারবো না। কি পারবেন না আপনারা? পারতে হবে। দরকার হলে গ্রামগঞ্জে, হাটে-ঘাটে, খালের পাড়ে, খামারে-বন্দরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মানুষকে উজ্জীবিত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে। এটাই হবে আমাদের কাজ।’

মির্জা ফখরুল বলেন, ‘এখানে একজন বলেছেন, পার্টি দরকার, যে পার্টির রেভুলেশনের লিড করবে অর্থাৎ আমাদের তারেক রহমান সাহেবের যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে—সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা দৃঢ়ভাবে দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন সেই বিপ্লব সফল করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যদি জনগণের মন জয় করতে পারি, উইন-ওভার করতে পারি, নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, আমরা তারেক রহমান সাহেবের সরকার যদি গঠন করতে পারি—তার প্রধান যে শর্ত হবে তা হচ্ছে, আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমাদের যুব সমাজ, তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বদলিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এগোতে যাচ্ছি।’

‘এই কাজে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এই উপলব্ধি আপনাদের সবার করতে হবে। এই তরুণদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আপনারা নিজেদের প্রস্তুত করেন—কীভাবে রাজনৈতিক প্রস্তুতি নিতে হবে।’

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম