নির্বাচন দীর্ঘায়িত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে: ডা. জাহিদ

বাংলা ট্রিবিউন রির্পোট
২২ আগস্ট ২০২৫, ১৮:০৬আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৮:৫০

জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না। তাই এমন কোনও আচরণ করা উচিত নয়, যা মানুষকে বিভ্রান্ত করে এবং দেশের অস্তিত্বের জন্য মহাবিপদ ডেকে আনে।’

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদ ও বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা যদি বলেন পিআর সিস্টেম না হলে নির্বাচনে যাবেন না, তাহলে ভেবে দেখুন, যদি নির্বাচন প্রলম্বিত বা বিলম্বিত হয়, তাহলে লাভ কার হবে? লাভ হবে সেই সুবিধাভোগীদের, যারা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। যারা বুঝে না বুঝে এই দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা কী প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন না?’

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা বলতে চাই, দয়া করে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন। গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গায়ের জোর যদি ন্যায়ের জন্য ব্যবহার করেন, মানুষ সাধুবাদ জানাবে। কিন্তু যদি অন্যায়ের জন্য ব্যবহার করেন, মানুষ আপনাকে উগ্রপন্থি বলবে। কথা বলার অধিকার আছে, কিন্তু কথা শোনার মানসিকতাও থাকতে হবে। তা না হলে এই দেশে গণতন্ত্র হবে না। আর গণতন্ত্র না হলে মানবাধিকারও থাকবে না। এই গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘যারা আজকে দেশের সংস্কার নিয়ে কথা বলেন, তাদের বোঝা উচিত—এই সংস্কারের সূচনা বিএনপিই করেছিল, তারা নয়। তাদের কোনও ট্র্যাক রেকর্ড নেই যে তারা কোনও সংস্কার করতে পেরেছে। বিএনপি সব সময় মানুষের পাশে থাকে, মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং তাদের মৌলিক অধিকার ও সুশাসন নিয়ে চিন্তা করে।’

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সংস্কার-সংস্কার করে ১২ মাস পার করে দিলেন। আর কত সময় লাগবে? জনগণের নেতা নির্বাচনের একমাত্র পথ দ্রুত নির্বাচন, কোনও অজুহাত নয়।’

/এসএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
শেকড় উৎপাটন না করলে পরাজিত অপশক্তি ফিরে আসতে পারে: রিজভী
বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত ২ ইউনিয়নের নাম 
জামায়াতের নির্মম পতন হবে: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
নেইমারহীন ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন 
নেইমারহীন ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন 
যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ইরানের
যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ইরানের
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার