তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন: সাবেক প্রতিমন্ত্রী বাবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিগত চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

২০০৭ সালের জানুয়ারি মাসে ওয়ান ইলেভেন সরকার আসলে ওই বছরের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় তার মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ ১৮ বছর পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর আজ প্রথম তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরমধ্যে সার্বিক আইনশৃঙ্খলার বিষয়টিও ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। লুট হওয়া এবং অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব উদ্ধার করতে হবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টাসহ বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতেও তিনি প্রস্তুত রয়েছেন। 

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বৈঠক হয়েছে দাবি করে লুৎফুজ্জামান বাবর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে বসে পতিত সরকারের শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ একটা বৈঠক করেছে। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা। নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি। যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনও।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি